প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরের স্বরূপকাঠিতে শতবর্ষী মসজিদের নাম নিয়ে দ্বন্ধ- আহত ৩ | প্রিয় বরিশাল পিরোজপুরের স্বরূপকাঠিতে শতবর্ষী মসজিদের নাম নিয়ে দ্বন্ধ- আহত ৩ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরের স্বরূপকাঠিতে শতবর্ষী মসজিদের নাম নিয়ে দ্বন্ধ- আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১

স্বরূপকাঠি প্রতিনিধি॥ স্বরূপকাঠিতে শতবর্ষী মসজিদের নাম নিয়ে দ্বন্ধের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শশ্চিম সেহাংগল গ্রামে বেপারি বাড়ীতে পূর্ব পুরুষের স্থাপিত মসজিদের নাম নিয়ে ফেইজবুকে পোষ্টা দেয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে মারামারি সৃষ্টি হয়। মারামারির ঘটনায় এক পক্ষের তিন জন আহত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পূর্ব মুহুর্তে মসজিদের নাম নিয়ে ফেইজবুকে লেখা-লেখির আলোচনা কালে পার্শ্ববর্তী পাথলীপাড়া গ্রামে নাছির উদ্দিনসহ কিছু লোক মসজিদের মধ্যে হট্টোগোল শুরু করে। একপর্যায় নাছির উদ্দিন সমর্থকের লোকজন লাঠি-সোঠা ও ইট পাটকেল নিক্ষেপ করলে বেপারি বাড়ীর তিনজন লোক আহত হয়।

এ বিষয়ে মসজিদের রক্ষনা-বেক্ষনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান বেপারি বলেন, এই মসজিদ আমার দাদা শতবর্ষ পূর্বে আমাদের রেকর্ডিও সম্পত্তিতে নির্মান করে। সেই থেকে মসজিদটি পশ্চিম সেহাংগল বেপারি বাড়ীর মসজিদ নামে পরিচিত।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী নদীর পশ্চিম পাড় গুয়ারেখা ইউনিয়নের পাথলীপাড়া গ্রামের নদীর পূর্ব পাড়ে বসবাস করা কিছু লোক আমাদের মসজিদের সুনাম নষ্ট করাসহ মসজিদটি পাথলীপাড়া জামে মসজিদ হিসাবে দাবি করলেও আমরা তা মানি নাই।

পাথলীপড়ার মো. নাছির উদ্দিনসহ কিছু লোক মসজিদের মধ্যে হট্টোগোল শুরু করে এবং বাহিরে গিয়ে ইটা-পাটকেল নিক্ষেপ করে আমাদের লোকজন আহত করে। এ বিষয়ে সুষ্ঠ বিচারের জন্য নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

উক্ত ঘটনায় পাথলীপাড়া গ্রামের ওই মসজিদের মুসল্লিরা জানান, মসজিদটি অনেক পুরানো মসজিদ এবং প্রথমদিকে পাথলীপড়া জামে মসজিদ নামে ছিল, পরে কাগজ পত্র অনুযায়ী বেপারি বাড়ীর মসজিদ হিসাবে পরিচিত তবে পাশেই পাথলীপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে সে অনুযায়ী মসজিদটি পাথলীপাড়া জামে মসজিদ হিসাবে আমাদের দাবি।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. সোলায়মান বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102