প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত -১৫ | প্রিয় বরিশাল বরগুনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত -১৫ | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত -১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১

আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার চুনাখালী বাজারে শনিবার সকাল ১১ টায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া পুর এলাকার ভাসমান পাইকারী ব্যবসায়ী মো. জাকারিয়া আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী সবুজের কাছে ৮৩ হাজার টাকা পায়।

জাকারিয়া শনিবার সকালে চুনাখালী বাজারে বসে সবুজের নিকট টাকা চাইতে গেলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ খবর বাজারে ছড়িয়ে পরলে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া এলাকার ব্যবসায়ী ও আমতলী উপজেলার কুকুয়া এলাকার ব্যবসায়ীরা একাত্রিত হয়।

পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আরিফ, সবুজ, সোহেল, সোবাহান, মোতালেক হাওলাদার, এজাজুল ও ফারুককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, এ বিষয়ে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102