প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সরকারী নির্দেশনা অমান্য: বরিশালে গণপরিবহন থেকে জরিমানা আদায় | প্রিয় বরিশাল সরকারী নির্দেশনা অমান্য: বরিশালে গণপরিবহন থেকে জরিমানা আদায় | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

সরকারী নির্দেশনা অমান্য: বরিশালে গণপরিবহন থেকে জরিমানা আদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নির্ধারিত ভাড়া সংক্রান্ত সরকারী নির্দেশনা অমান্য করায় চারটি যাত্রীবাহি বাস এবং দুইটি মাইক্রোবাসের চালক ও সুপারভাইজারকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।

এসময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানিসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত না করার অভিযোগে চারটি গণপরিবহনের সুপারভাইজার এবং দুইটির চালকের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন ও হাইওয়ে থানার এএসআই মোঃ মামুনসহ পুলিশের দুটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102