প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে অবশেষে বরগুনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু | প্রিয় বরিশাল অবশেষে বরগুনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

অবশেষে বরগুনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

বরগুনা প্রতিনিধি॥ আইনি জটিলতা ও নানা আন্দোলন-সংগ্রামসহ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বরগুনার ঐতিহ্যবাহী ভারানি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

(২৩ মে) রবিবার সকাল ৯ টায় ভারানি খালের পশ্চিম পাশের ৬৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বরগুনা জেলা প্রশাসন।

এর আগে ২০১৯ সালের আট এপ্রিল আদালতে নির্দেশে এ খালের পূর্ব পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, বরগুনা শহরের খাকদোন নদী থেকে পায়রা নদীর সঙ্গে সংযুক্ত খালটি স্থানীয়ভাবে ভারানি খাল নামেই পরিচিত। বরগুনা জেলা শহরের প্রধান বাজারের পাশ দিয়ে বয়ে চলা এই খালটির দু’পাশে দীর্ঘ বছর ধরে দেড় শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এর ফলে খালটির নাব্যতা হারায়। অবৈধ দখলদারদের দৌরাত্ম্যের কারনে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা ।

২০১৫ সাল থেকে খালটির অবৈধ দখল উচ্ছেদ করে প্রশস্ততা ও নাব্যতা ফিরিয়ে এনে নৌযান চলাচল স্বাভাবিক করতে আন্দোলন শুরু করে বরগুনা প্রেসক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নাগরিক অধিকার সংরক্ষণ কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102