প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নলছিটিতে গাঁজাসহ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা | প্রিয় বরিশাল নলছিটিতে গাঁজাসহ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

নলছিটিতে গাঁজাসহ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ সাইদুর রহমান শাহিন (৪১) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। শাহিন ওই ইউনিয়নের কুশঙ্গল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

আটকের সময় শাহিনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের পরিচয়পত্র উদ্ধার হয়।

রোববার (২৩ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া দেয় স্থানীয় জনতা। এসময় একজনকে আটক করে তারা। তবে বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ জানান, শনিবার রাতে শাহিনের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102