প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলার মনপুরায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক জেলের মানববন্ধন | প্রিয় বরিশাল ভোলার মনপুরায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক জেলের মানববন্ধন | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

ভোলার মনপুরায় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ শতাধিক জেলের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরার মেঘনায় অবাধে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে ৩ শতাধিক জেলে।

রোববার তীব্র তাপদাহ উপেক্ষা করে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা কাছে স্মারকলিপি দেন জেলে সমিতির নেতারা। এছাড়াও জেলেরা কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে জেলে সমিতির নেতা মহরলাল চক্রবর্তী ও রুস্তুম মাঝি বলেন, প্রতি বছর মেঘনায় বরিশালের কালিগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, লক্ষীপুর এবং দেশের অন্যত্র জেলা থেকে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ নিধন করে। যার কারনে ভরা মৌসুমে বড় ইলিশ পাওয়া যাচ্ছেনা। এতে আয়-রোজগার না হওয়ায় পরিবার পরিজন নিয়ে দু’বেলা ভাত খেতে কষ্ঠ হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছি।

স্মারকলিপি গ্রহন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জাটকা নিধন ও কারন্টে জাল অপসারনে শীঘ্রই অভিযান পরিচালনা করবেন বলে জেলে সমিতির নেতাদের আশ্বস্ত করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102