প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নতুন করে পটুয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু | প্রিয় বরিশাল নতুন করে পটুয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

নতুন করে পটুয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মোট মৃত্যুর সংখ্যা ৫২।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালি গ্রামের শাহজাহান মৃধা (৬০) করোনার উপসর্গ নিয়ে গত ১৮ মে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে গতকাল ২২ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গতকাল ২২ মে রাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে মৃত শাহজাহান মৃধাকে কোভিড পজেটিভ বলে উল্লেখ রয়েছে।

এ ছাড়াও জেলার বাউফল উপজেলার মনোয়ারা বেগম (৫২)গত ১৮ মে করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করা হয় ।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে ঢাকা যাওয়ার পথে তিনি ১৮ তারিখ রাতে মারা যান। গতকাল ২২ মে রাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে মনোয়ারা বেগমের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এদিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানিয়েছেন, গত রাতে রিপোর্ট প্রাপ্তির পরে আজ তারা মনোয়ারা বেগমের সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102