মঠবাড়িয়া প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছয়া ইউনিয়নের ১২১ টি পরিবারের মধ্যে দু‘মাসের ভিজিডি‘র ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার এ চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. রফিকুর ইসলাম, প্যানেল চেয়ারম্যান কাইয়ূম হাওলাদার, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম টুকু, পলাশ মিয়া, দফাদার আলাউদ্দিন ও বিভিন্ন গ্রাম পুলিশ ।