প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলার চরফ্যাশনে ৩শ‘মরা মুরগী ড্রেসিং করার সময় যুবক আটক | প্রিয় বরিশাল ভোলার চরফ্যাশনে ৩শ‘মরা মুরগী ড্রেসিং করার সময় যুবক আটক | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

ভোলার চরফ্যাশনে ৩শ‘মরা মুরগী ড্রেসিং করার সময় যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে প্রায় তিন শতাধিক মরা বয়লার মুরগি ড্রেসিং করার সময় মো. রাসেল নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

আটক রাসেলের বাড়ি উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। সে আবুবকরপুরের একটি পোল্ট্রি ফার্মের কর্মচারী কাম পরিবহনকারী।

শনিবার রাত ১০ টার দিকে চরফ্যাশন বাজারের মাংসপট্টির মিরাজের মুরগীর দোকানে মরা মুরগী ড্রেসিং করার সময় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রাতে আবুবকরপুর ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তয় ভরে তিনশত মরা বয়লার মুরগী রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয় এবং মুরগীগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদেরকে খবর দেয়।

পরে আমরা এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

তিনি আরো জানান, মরা মুরগিগুলো চুক্তিকৃত চরফ্যাশন বাজারের একটি হোটেলে দেয়ার কথা ছিল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102