প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নগরীতে পুকুরে ডুবে রামকৃষ্ণ মিশনের পুরোহিতের মৃত্যু | প্রিয় বরিশাল নগরীতে পুকুরে ডুবে রামকৃষ্ণ মিশনের পুরোহিতের মৃত্যু | প্রিয় বরিশাল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

নগরীতে পুকুরে ডুবে রামকৃষ্ণ মিশনের পুরোহিতের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিত বিপ্রব্রত বসুর (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফায়ার সার্ভিসের ডুবিরিরা মিশনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। বিপ্রব্রত বসু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অনিমেষ মন্ডল নামে মিশনের এক শিক্ষার্থী জানান, পুরোহিত বিপ্রব্রত বসু বিকেলে মগ (পানি পানের পাত্র) ধোয়ার জন্য মন্দিরের দক্ষিন দিকের পুকুরে যান। এরপর তিনি পুকুরে পড়ে যান। এসময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে খুজতে থাকে। তবে পুকরের পানিতে মগটি ভেসে থাকলেও পুরোহিত বিপ্রব্রত বসুকে পাওয়া যাচ্ছিল না। পরে হিমেল আকন নামে এক যুব ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিসের ডুবিরিরা এসে তল্লাশি চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মৃতদেহ উদ্ধার করে।

অনিমেষ মন্ডল নামে মিশনের শিক্ষার্থী জানান, পুরোহিত বিপ্রব্রত বসু সাতার জানতেন। তবে তিনি হৃদরোগ ও শ^াসকস্টে আক্রান্ত ছিলেন। এ কারনে পানিতে পড়ে গিয়ে হয়তো তিনি জ্ঞান হারিয়ে তলিয়ে যান। তার মৃত্যুতে রামকৃষ্ণ মিশনে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শারাফত আলী তুহিন জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তার নেতেৃত্বে একদল ডুবুরি সেখানে দ্রুত গিয়ে তল্লশি শুরু করে। তবে পুকুরটি অনেক বড় ও গভীর ছিল। রিভার ফায়ার স্টেশনের ডুবুরি মোহাম্মদ নাসির হোসেন ও মো. রাব্বি শেখ প্রায় ১৫ মিনিট চেস্টা চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মৃতদেহ উদ্ধার করেন। পরে মিশনের সদস্যদের কাছে বিপ্রব্রত বসুর মৃতদেহ হস্তান্তর করা হয়।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102