প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবুগঞ্জে জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলো বর-কনে | প্রিয় বরিশাল বাবুগঞ্জে জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলো বর-কনে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বাবুগঞ্জে জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলো বর-কনে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি প্রবেশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ভেসে গেছে উপকূল ও এর আশপাশের এলাকার নদ-নদী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

এই দুর্যোগকালে বুধবার (২৬ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দা চালকের মেয়ের বিয়ের দিন নির্ধারণ ছিল। কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এ অবস্থাতেই চলে বিয়ের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অনেক অতিথি আসেন নৌকায়। তবে বিপাকে পড়েন বরযাত্রীরা। কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বিকেলে পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী উপজেলার চর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েন ওই তিন উপজেলার চরাঞ্চলের শতশত মানুষ।

এছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102