প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনার আমতলীতে গলায় লিচু আটকে মর্মান্তিক ভাবে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল বরগুনার আমতলীতে গলায় লিচু আটকে মর্মান্তিক ভাবে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনার আমতলীতে গলায় লিচু আটকে মর্মান্তিক ভাবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডে মুয়াজ নামে ১৩ মাস বয়সী এক শিশুর গলায় বিচিসহ লিচু আটকে বুধবার রাতে শ্বাস বন্ধ হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মুয়াজ ওই ওয়ার্ডের পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল এর ছেলে।

জানা গেছে, আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম খলিল পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের পুলিশ লাইনের কর্মরত রয়েছে।

সে বুধবার বিকেলে ছুটিতে বাসায় আসে। এসময় ছেলে মেয়েদের জন্য বরিশাল থেকে লিচু কিনে নিয়ে আসে। বাসায় আসার পর ইব্রাহিম খলিলের বোন রুবি বেগম একটি লিচুর খোসা ফেলে মুয়াজের হাতে দিলে মুয়াজ মুখে নিয়ে সেটি গিলে ফেলে।

লিচুটি পেটে না গিয়ে গলায় আটকে যায়। এসময় বাসার লোকজন মুয়াজের গলা থেকে লিচুটি বের করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দ্রুত আমতলী হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুয়াজের গলা থেকে লিচুটি বের করলেও মুয়াজ ততক্ষনে গুরুতর অসুস্থ হয়ে পরে। ওই রাতেই তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯ টার সময় তার মৃত্যু হয়।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমদাদুল হক চৌধুরী ও ফরজানা আক্তার দীনা জানান, শিশুটির গলায় লিচু আটকে শ্বাস বন্ধ হয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় তার ব্রেইন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়।

চিকিৎসকদ্বয় আরো জানান, বেশীক্ষণ শ্বাস বন্ধ থাকার ফলে তার শরীর নীল রং ধারন করে এবং অজ্ঞান হয়ে পরে। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর লিচু বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জরুরী ভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির নানা মাওলানা মো. রুহুল আমিন জানান, মুয়াজকে বরিশাল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি আরো জানান, চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার জন্য পরামর্শ দিয়েছিল কিন্তু বরিশালে পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা না থাকায় এবং মুয়াজকে আইসিইউতে রেখে চিকিৎসা দিতে না পারায় আমার নাতি মুয়াজের মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102