প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনার বেতাগীতে বেড়ি বাঁধ ভেঙ্গে ১৭ গ্রাম প্লাবিত | প্রিয় বরিশাল বরগুনার বেতাগীতে বেড়ি বাঁধ ভেঙ্গে ১৭ গ্রাম প্লাবিত | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনার বেতাগীতে বেড়ি বাঁধ ভেঙ্গে ১৭ গ্রাম প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বেতাগী প্রতিনিধি॥ উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে পূর্নিমার জোয়ার এবং ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে বিষখালী নদীর পানি বেড়িবাঁধ ভেংগে গ্রামে প্রবেশ করেছে। উপজেলার ৬ টি স্থানের বেড়িবাঁধ ভেংগে ১৭ টি গ্রামে পানি প্রবেশ করে ৫ হাজারের বেশি মানুষ গবাদি পশু ও গ্রীষ্মকালীন উঠতি ফসল নিয়ে দূর্ভোগে রয়েছে।

 

এ উপজেলার ঝোপখালী, হোসনাবাদ, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী, কালিকাবাড়ি এলাকার ৬ টি স্থানের বেড়িবাঁধ ভেংগে ১৭ টি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ভেসে গেছে গ্রীষ্মকালীন মৌসুমের উঠতি ফসলের শাকসবজি এবং ঘেরের মাছ।

 

এ উপজেলার পশ্চিম দিকে বিষখালী এবং পূর্বদিকে পায়রা নদীর মাঝখানে বেতাগী উপজেলা থাকায় এবং পৌর শহর এবং ইউনিয়নগুলোর সুরক্ষার যথোপোযুক্ত বেড়িবাঁধ না থাকায় জনমনে আতংক বিরাজ করছে। বিষখালী ও পায়রা নদী দিয়ে দিনে ও রাতে দু বার পানি তলিয়ে যায়। গত বুধবারের তুলনায় বৃহস্পতিবার পানি আরো বেশি বেড়েছে।

 

 

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,’ ইতোমধ্যে দূর্যোগ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের মনিটরিং অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102