প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে আগুন নিভাতে স্কুল শিক্ষিকার বাধাঁ! | প্রিয় বরিশাল উজিরপুরে আগুন নিভাতে স্কুল শিক্ষিকার বাধাঁ! | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

উজিরপুরে আগুন নিভাতে স্কুল শিক্ষিকার বাধাঁ!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডে সেরনিয়াবাদ ভবনের তিন তলায় আগুন নিভাতে বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গ্রামীন ব্যাংকের সামনের ভবনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক সেরনিয়াবাদের তিন তলা ভবনের ছাদের উপর রান্না ঘর থেকে অগ্নিকান্ড ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সনাজের নেতৃত্বে দুটি গাড়ি ও জনবলসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের জন্য পার্শ্ববর্তী পুকুর থেকে পানি উত্তোলন করতে গেলে স্থানীয় বাসিন্দা ওই পুকুরের মালিক নিরুদ্বেশ হালদার ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা শিপ্রা হালদার ফায়ার সার্ভিস কর্মীদের বাঁধা প্রদান করে তাদেরকে গালাগালিসহ ধাক্কা দিয়ে ফেলে দেয়।

ঘটনা শুনে তাৎক্ষনিক উজিরপুর মডেল থানার এস আই কামাল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করলে উল্টো তাদের উপর আরো ক্ষিপ্ত হয় ওই পরিবারে লোকজন।

এসময় পুলিশ তাদেরকে আটক করে উজিরপুর মডেল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভবনের মালিক ফারুক সেরনিয়াবাদ জানান, আমাদেরকে আগুনে পুড়িয়ে ক্ষতি সাধান করার জন্য এই জগন্যতম কাজটি করেছে তারা। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এর সুষ্ঠ বিচার চাই।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102