প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বেতাগীতে নদী এখন আছড়ে পড়েছে লোকালয়ে | প্রিয় বরিশাল বেতাগীতে নদী এখন আছড়ে পড়েছে লোকালয়ে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বেতাগীতে নদী এখন আছড়ে পড়েছে লোকালয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বেতাগী প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আছড়ে পড়লেও ঝোড়ো হাওয়ার সেই তেজ দেখা যায়নি। তবে ইয়াসের প্রভাবে উপকূলীয় এ উপজেলায় বেশি দাপট ছিল পানিস্ফীতির।

নদীর পানি পাড় ছাপিয়ে চলে আসে লোকালয়। এমনকি বেতাগী পৌর শহরের মূল রাস্তাও চলে যায় পানির তলায়।

বিষখালী নদীর উপকূল উত্তাল হয়ে ওঠে। স্বাভাবিকের চেয়ে উচ্চতায় কয়েক ফুট বৃদ্ধি পেয়ে আছড়ে পড়ে জোয়ারের পানি। গত মঙ্গলবার রাত থেকেই বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।

বুধবার সকালে বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেড়িবাঁধ ভেঙে পৌরসভা সহ উপজেলার কয়েকটি এলাকার দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়।

কিন্তু আজ বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার পৌরশহর, সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিন কালিকাবাড়ি, মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া, সদর ইউনিয়নের ঝোপখালী, উওর বেতাগী, কিসমত ভোলানাথপুর সহ অন্তত ১৭ টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবারের বাড়িঘরে জোয়ারের পানি ঢুকে পানি বন্দি হয়ে পড়েছে ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়ে তাদের সামনে এত পানি গড়ায়নি। আজ বৃহস্পতিবারেও (২৭ মে) পৌর শহর, বেড়িবাঁধের বাহির, নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত প্লাবিত হয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,’ দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পানিতে ডুবে যাওয়া লোকজনকে সরিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102