প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দেশের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত | প্রিয় বরিশাল দেশের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

দেশের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ ঘূর্ণিঝড় ইয়াসের সময় দেয়া দেশের সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হয়েছে, আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে দেশের বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (২৮ মে) সকাল ৬টায় একটি সুস্পষ্ট লঘুচাপ আকারে বিহার ও তৎসংলগ্ন পূর্ব উত্তর প্রদেশ এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হতে পারে।

উত্তর বঙ্গোপসার এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (২৮ মে) বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102