প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করলেন ইউপি সদস্য | প্রিয় বরিশাল উজিরপুরে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করলেন ইউপি সদস্য | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

উজিরপুরে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ করলেন ইউপি সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে এক ব্যবসায়ীর ১লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করলেন ইউপি সদস্য ফারুক হোসেন হাওলাদার বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা ১নং ওয়ার্ড ইউপি সদস্য তানভীর আহমেদ ফারুক হোসেন হাওলাদার দেড় বছর পূর্বে ধামুরা বন্দর আল মদিনা ট্রেডার্স এর মালিক মোঃ সিরাজুল ইসলামের কাছ থেকে ভবন নির্মাণের জন্য ১লক্ষ ৬০ হাজার টাকার রড, সিমেন্ট ও বালি এক সপ্তাহের জন্য বাকিতে ক্রয় করেন।

এরপর পাওনাকৃত টাকা চাইতে গেলে ইউপি সদস্য ফারুক ক্ষমতার দাপট দেখিয়ে তাল বাহানা শুরু করে।

দেড় বছর আতিবাহিত হওয়ার পরেও পাওনা টাকা আদায় করতে পারছে না ব্যবসায়ী সিরাজুল ইসলাম।

এ নিয়ে স্থানীয় হাসান আলী শরীফ, মুনতাজ উদ্দিন বালী, কালাম খান, জাহাঙ্গীর বিশ্বাসসহ কতিপয় শালিসগণ একাধিকবার বৈঠক করেও টাকা আদায় করতে পারছে না।

তিনি প্রতিটি শালিক বৈঠক শেষে টাকা দেওয়ার কথা স্বীকার করে সময় ক্ষেপন করেন। কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও ব্যবসায়ীকে ফেরৎ দেয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, এক সপ্তাহের কথা বলে ওই প্রতারক ইউপি সদস্য ফারুক হোসেন আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল বাকিতে নেয়।

কিন্তু দেড় বছর অতিবাহিত হওয়ার পরেও আমাকে কোন টাকা পয়সা দেয়নি। এমনকি পাওনা টাকা চাইতে গেলে উগ্র মেজাজ দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং যেদিন পারি সেদিন টাকা দেওয়া হবে বলে সাব জানিয়ে দেয়।

বাকি টাকা আদায় করতে না পারায় ব্যবসা প্রতিষ্ঠানে নুতন করে মালামাল তুলতে পারছি না। স্থানীয় হাসান আলী শরীফ জানান, বিষয়টি নিয়ে শালিস বৈঠক হয়। ১লক্ষ ৬০ হাজার টাকা ইউপি সদস্য ফারুক হোসেনের কাছে ব্যবসায়ী সিরাজুল ইসলাম পায় বলে স্বীকার করে কিন্তু টাকা পরিশোধ না করে সময় ক্ষেপন করছেন তিনি।

এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ফারুক মেম্বর টিউবয়েল বসানোর নামে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ ছাড়াও সে এলাকার সহজ সরল মানুষদের ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ।

ইউপি সদস্যর ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক অপরাধের সাথে জড়িত হয়ে পার পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সকল অপরাধমূলক কর্মকান্ডের বিচারের প্রার্থনা করছেন এলাকাবাসী।

ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির জানান, কিছুদিন পূর্বে বিষয়টি আমাকে জানিয়েছিল। ব্যবসায়ীর টাকা আটকে রাখা কারোরই উচিত নয়।

অভিযুক্ত ইউপি সদস্য তানভীর আহমেদ ফারুক হোসেন হাওলাদারের কাছে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন ধামুরা গ্রামের মৃত কাদের আলী হাওলাদারের ছেলে। ঐ প্রতারক ইউপি সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ী পরিবার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102