প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনার আমতলীতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার | প্রিয় বরিশাল বরগুনার আমতলীতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার | প্রিয় বরিশাল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরগুনার আমতলীতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১

আমতলী প্রতিনিধি ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদার (৭০)কে হত্যা মামলার মুল আসামী মোস্তফা মাতুব্বারকে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পুলিশের সহায়তায় গলাচিপা উপজেলার গোলখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানাগেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া শুনু হাওলাদারকে গত ২০ এপ্রিল মস্তফা মাতুব্বর এবং তার লোকজন জমির দখল নৌযাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওইদিন নিহতের ছেলে জালাল হাওলাদার বাদী হয়ে মোস্তফা মাতুব্বকে আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার এক মাস ৯ দিন পর আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার হত্যার মুল হোতা মোস্তফাকে গ্রেপ্তার করে।

পুলিশ শনিবার বিকেলে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তার জামিন আবেদন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, হত্যা মামলার মুল আসামী মোস্তফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102