কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় আজিজুল রহমান মুকুল নামের এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয় টাকা ছিনয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শুক্রবার রাত দশটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে পাইকারি মুদি দোকান আছে। ব্যবসায়ী আজিজুর রহমান মুকুল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাসায় আসি।
বাসার সামনে দরজার গেটের কাছে পৌঁছা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুইজন ছিনতাইকারী আমার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়।
ফলে আমি মোটরসাইকেল নিয়ে পড়ে যাই সাথে সাথে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আমি কাউকে চিনতে পারিনি। তবে তার ব্যাগে কত টাকা ছিল সঠিক করে বলতে পারলেও অনুমনিক ৩লাখ টাকা ছিল বলে তার ধারনা।
মহিপুর থানার উপ-পরিদর্শক ইব্রাহিম বলেন, খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাসায় যাই। তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।