প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে প্রেমিকের দুলাভাই কর্তৃক প্রেমিকাকে ধর্ষণ | প্রিয় বরিশাল পিরোজপুরে প্রেমিকের দুলাভাই কর্তৃক প্রেমিকাকে ধর্ষণ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে প্রেমিকের দুলাভাই কর্তৃক প্রেমিকাকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে তারই খালাত দুলাইভাই (দুই সন্তানের জনকে)এর ধর্ষনের শিকার হয়েছে দশম শ্রেনীর এক ছাত্রী।

অভিযুক্ত খালাত দুলাভাই মেয়েটিকে কৌশলে একটি বাড়িতে নিয়ে এসে আটকে রেখে টানা দুইদিন ধরে ধর্ষণ করেন।

 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া মমিন উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্রী তার স্কুলের জন্য ছবি তুলতে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসেন।

তখন ঐ স্কুল ছাত্রীর সাথে ২ বছর সম্পর্ক থাকা মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মোয়াজ্জেম খানের ছেলে তরিকুল ইসলামের সাথে দেখা করেন।

এ সময় তরিকুলের খালাতো দুলাভাই দক্ষিন ইন্দুরকানী গ্রামের আঃ রহমান হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়ীতে নিয়ে যাওয়ার কথা জানায়।

তরিকুল কে আগে পাঠিয়ে দিয়ে প্রেমিকাকে নিজের বাড়ীতে না নিয়ে দক্ষিন ইন্দুরকানীর জব্বার মৃধার ছেলে এনামুল মৃধার বাড়ীতে রেখে ধর্ষন করেন।

 

পরে মেয়েটি কৌশলে দুইদিন পরে অন্য একজনের ফোনের মাধ্যমে তার প্রেমিক তরিকুলকে জানালে তরিকুল প্রেমিকার স্বজনদের জানায়।পরে মেয়েটির মামা রফিকুল ইসলাম ইন্দুরকানী থানা পুলিশের সহযোগীতায় শুক্রবার রাতে এনামুলের বাড়ী থেকে উদ্ধার করে।

 

স্কুল ছাত্রীর নানী জানান, আমার নাতি এতিম।ছোট বেলায় মা মারা গেছে।বাবা অন্যত্র বিবাহ করে এখন চিটাগাং থাকেন। আমার নাতী ছবি তুলতে এসে বাড়ীতে না গেলে অনেক খোজাখুজির পরে তরিকুলের মাধ্যমে জানতে পারি ওরে আটকিয়ে রাখা হয়েছে।তখন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

 

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102