প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আরও এক দফা ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত | প্রিয় বরিশাল আরও এক দফা ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

আরও এক দফা ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৬ এপ্রিল প্রথম দফায় দেশটির সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এরপর আরও দুই দফায় ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়। সর্বশেষ শনিবার (২৯ মে) সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর পরে আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদেরকে ফিরতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতির জন্য সেখানকার বাংলাদেশ মিশনে আবেদন করা যাবে। বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করে সরকার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102