মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আনোয়ার হোসেন (৬০), আনিসুর রহমান (৫০) নামে দুই পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে।
থানা পুলিশ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ-নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আনোয়ার উপজেলার দেবিপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ও আনিসুর রহমান সবুজনগর গ্রামের রব মিয়ার ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই মামুন জানান, আদালতে দায়ের করা চেক জালিয়াতি মামলায় আনোয়ার হোসেনের ১ বছরের সাজা হয়।
অপরদিকে আনিসুর রহমানকে বিজ্ঞ আদালত ১ বছরের সাজা ও ২০ লাখ টাকা জরিমানা করেন।
তারা দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দেয়ে পলিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববাররাতে নিজ-নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া ওসি মুহা: নুরুল ইসলাম বাদল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সোমবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে