প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দুগ্ধ খাতকে টেকসই করতে চাই প্রান্তজন এগ্রো | প্রিয় বরিশাল বরিশালে দুগ্ধ খাতকে টেকসই করতে চাই প্রান্তজন এগ্রো | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালে দুগ্ধ খাতকে টেকসই করতে চাই প্রান্তজন এগ্রো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ “দুগ্ধ খাতকে টেকসই কর” এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর ফিড দ্যা ফিউচার প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালের অন্যতম বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে ইউএসএআইডি ও এসিডিআই/ভিওসিএ সহযোগিতায় পালন করা হয় আন্তর্জাতিক দুগ্ধ দিবস-২০২১।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (০১ জুন) সকালে প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ বরিশাল সদরের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর এক ক্যাম্পেইন কর্মসূচীর আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের কর্মসূচী উপলক্ষ্যে দুধের পুষ্টি এবং এর গুনাগুণ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রত্যেক মানুষের প্রতিদিন ১ গ্লাস দুধ খাওয়া উচিত এবং সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন দুধ অথবা দুগ্ধজাত খাবার খান এ সম্পর্কিত ফেস্টুন প্রদর্শিত স্বরুপ প্রচারনা করা হয়, এর সাথে অংশগ্রহণকারীরা সংহতি প্রকাশ করেন।

এছাড়া শিশুদের মাঝে প্রান্তজনের পক্ষ থেকে দুধ খাওয়ানো হয়। দুগ্ধ জাতীয় খাবার খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা কোভিড-১৯ সংক্রামণ রোধে বিশেষ ভূমিকা রাখে।

প্রান্তজন দুধ নিয়ে ব্যবসা শুরু করার চিন্তা মাথায় নিয়ে আসলে ২০১৯ সালে আগৈলঝাড়ায় দুধ সংগ্রহের জন্য গেলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেখতে পান এসিডিআই/ভিওসিএ দুগ্ধ খামারিদের নিয়ে গবাদী পশু লালনপালন ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম করছে সে সম্পর্কে প্রান্তজন জানতে পেরে এসিডিআই/ভিওসিএ সাথে যোগাযোগ করেন।

অফিসিয়াল পক্রিয়ায় প্রান্তজন ইউএসএআইডি-এর অর্থায়নে এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় “Feed The Future” নামে একটি প্রকল্পের সাথে যুক্ত হয়ে কর্মসূচীর কার্যক্রম শুরু করেন।

ইউএসএআইডি অর্থায়নে এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ৫০০ খামারি সিলেকসন করে পরবর্তীতে ঐ ৫০০ খামারিদের নিয়ে এসিডিআই/ভিওসিএ-এর মাধ্যমে ২৫টি গ্রুপে ভাগ করে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে গুঠিয়া ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমরা প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষনের পর খামরিদের সাথে যোগযোগ করে উজিরপুর ইউনিয়নে আমরা গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে খামারিদের সাথে দুধ ক্রয়ের জন্য একটি সভা করা হয় সেই সভার মধ্যমে খামারিদের সাথে দুধ ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

উজিরপুর ইউনিয়নে গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে দুধ সংগ্রহের জন্য এই প্রতিষ্ঠান একটি হাব স্থাপন করেন, হাবে সব ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করেন এবং সেখানে সকল খামারি এসে দুধ পৌছে দিয়ে যায়। সেখানে খামারিরা দুধ নিয়ে আসলে তাদের কাছ থেকে দুধ ক্রয় করা হয়। শুধুমাত্র দুধের সাপোর্ট নেয়ার জন্য উজিরপুরের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না।

এছাড়া বরিশালের চরবাড়ীয়া ইউনিয়নের বেশ কিছু খামারিদের কাছ থেকে আমরা দুধ সংগ্রহ করতে থাকেন। বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া এবং উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দুগ্ধ খামারিদের সাথে সম্পর্ক স্থাপন করেন।

ইউএসএআইডি-এর অর্থায়নে এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় দুধ সংগ্রহের জন্য প্রান্তজন বরিশালের একমাত্র প্রতিষ্ঠান যারা বরিশালের সর্বপ্রথম ৫০০ লিটারের একটি চিলিং পয়েন্ট স্থাপন করে যা বিসিক শিল্প নগরীতে প্রান্তজনের পন্য উৎপাদনের জায়গায় স্থাপন করা হয়।

চিলিং পয়েন্ট থেকে দুধ প্রসেস করে ইউএসএআইডি-এর অর্থায়নে এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় প্রান্তজনের “দেশী ব্রান্ড” নামে প্যাকেটজাত করে বাসা-বাড়ী, সপিং মল, বিভিন্ন মুদি ও ভ্যারাইটিস দোকান, অনলইন এর মাধ্যমে ডেলিভারী ম্যান কর্তৃক ১ কেজি , ১/২ কেজি লিকুইট প্যাকেট পৌছে দিতে থাকেন।

তারা বরিশালের শহরের বিভিন্ন জায়গায় প্যাকেটজাত গরুর দুধ বিক্রির পাশাপশি আমরা দুধের তৈরী ছানাও বিক্রি করে করেন। বরিশাল সিটি কর্পোরেশন এর মধ্যে ইউএসএআইডি-এর অর্থায়নে এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় এই প্রতিষ্ঠান একটা মার্কেট তৈরী করতে পেরেছে যা ব্যবসা উন্নতির ক্ষেত্রে একটা বড় হাতিয়ার।

“দেশী ব্রান্ড” কে মার্কেট প্রমোসনের ক্ষেত্রে এসিডিআই/ভিওসিএ প্রান্তজনকে পর্যাপ্ত সহযোগিতা করেছে। কোভিট-১৯ এর সময় প্রান্তজন তারা থেমে থাকেনি মহামারি জনিত বাধা বিপত্তি থাকা সত্তেয় ভোক্তাদের বাড়ী বাড়ী আমরা দুধ সরবারহ করছে।

এছাড়া কোভিড-১৯ এবং এর বাইরে তারা অনলাইন সার্ভিস সর্বদা চালু করেন, যা এখনও চালু রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম দিন ২৫ কেজি দুধ বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করে তা বর্তমানে ১৮০ থেকে ২০০ কেজি প্রতিদিন বিক্রি করে।

ইউএসএআইডি এবং এসিডিআই/ভিওসিএ-এর সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরো সামনের দিকে অগ্রসর হতে চায়। এলক্ষ্যে ভবিষ্যতে বাই প্রোডাক্ট কার্যক্রম হাতে নিবেন বলে জানান প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102