প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুয়াকাটা সৈকত রক্ষার কাজ শুরু হবে ডিসেম্বরে | প্রিয় বরিশাল কুয়াকাটা সৈকত রক্ষার কাজ শুরু হবে ডিসেম্বরে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

কুয়াকাটা সৈকত রক্ষার কাজ শুরু হবে ডিসেম্বরে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

প্রিয় ডেস্ক ॥ পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণীঝড় ইয়াসে যে সমস্ত এলাকাগুলো খুব খারাপভাবে বিদ্ধস্ত হয়েছে তার মধ্যে কুয়াকাটা অন্যতম।

কুয়াকাটা রক্ষায় অনেক স্টাডি করে একটি বিশেষ প্রকল্প প্রনয়ণ করা হয়েছে। যেটি অনুমোদনের অপেক্ষায়।

আগামী ২/৩ মাসের মধ্যে অনুমোদন পেলে ডিসেম্বর নাগাদ কাজ শুরু করা হবে। সোমবার (১ জুন) বিকেলে ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে ক্ষতিগ্রস্থ কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, আমাদের যেসব বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো দিয়ে সাধারন জোয়ার ঠেকানো গেলেও বড় ধরনের ঘূর্ণীঝড়কে ঠেকানোর ক্ষমতা নেই।

সিআইপি প্রকল্পের আওতায় পটুয়াখালী সহ ১০টি পেল্ডারের মেজর রিপেয়ারিং করা হবে। বর্তমানের চেয়ে ৫/৬ ফুট উচ্চু এবং দ্বিগুন প্রশস্তের মজবুত বেড়িবাঁধ নির্মানের পরিকল্পনা নেয়া হচ্ছে।

 

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

উপকুলীয় এলাকায় ভাঙ্গন প্রবনতা বৃদ্ধি পাওয়ায় স্থায়ী বাঁধ দরকার । বাধ রক্ষায় প্রধানমন্ত্রী একশত বছরের একটি ডেল্টা প্লান গ্রহন করেছেন।

আগামী ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন কাজ করতে হবে। সমুদ্র উপকুলবর্তী এলাকাগুলোতে কাজ শেষ করতে দুই থেকে আড়াই বছর সময় লাগবে।

 

কুয়াকাটার স্থাণীয়রা জানিয়েছেন, সমুদ্রের কিনারে কাজ করা অনেকটা চ্যালেঞ্জিং। কুয়াকাটার ভাঙ্গন রক্ষায় বর্তমানে জিওটিউব ভালো কাজ করছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102