প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে হাত-পা বাধাঁ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার | প্রিয় বরিশাল উজিরপুরে হাত-পা বাধাঁ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

উজিরপুরে হাত-পা বাধাঁ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

উজিরপুর প্রতিনিধি॥বরিশালের উজিরপুরে হাত-পা বাধাঁ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী শেখ বাড়ির পাশে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় ১ জুন বেলা সাড়ে ১১টায় অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে।

উজিরপুর মডেল থানার এ.এস.আই মোঃ জুয়েল হোসেন অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওই যুবক শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের ইউনুস বয়াতির ছেলে ইজিবাক চালক মোঃ সাইফুল ইসলাম(২৫)।

জানা যায় তাকে অচেতন করে হাত-পা বেঁধে ডোবায় ফেলে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।

তবে প্রশ্ন রাখেন এলাকাবাসী-অভিনব কায়দায় ছিনতাইকারীরা তাকে চেতনানাশক দ্রব্য ছিটিয়ে অচেতন করেছে নাকি হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে হাত-পা বেঁধে ডোবায় ফেলেছে ? উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান,

খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশের ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জ্ঞান ফিরলে আসল রহস্য উদঘাটন হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102