প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে উপকূলবাসীর মানববন্ধন | প্রিয় বরিশাল পিরোজপুরে উপকূলবাসীর মানববন্ধন | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে উপকূলবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

প্রিয় ডেস্ক ॥ পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পানিবন্দি থাকা ভুক্তভোগী সাধারণ মানুষ ও কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক।

মঙ্গলবার (১ জুন) কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের উদ্যোগে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত খালি ডাক্তার বাড়ি এলাকার বেড়িবাঁধের ওপর এ কর্মসূচি পালন করা হয়।

এতে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের সঙ্গে এলাকার কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্যে দেন কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের সভাপতি রানেল হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক মৃধা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কলাখালী ইউনিয়নের কৈবর্ত খালি ডাক্তার বাড়ি এলাকার ১১ কিলোমিটার বেড়িবাঁধটি ভাঙা থাকার কারণে প্রতি বছর বন্যা অথবা জলোচ্ছ্বাসে তাদের গ্রাম প্লাবিত হয়।

এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ফের লণ্ডভণ্ড হয়ে গেছে কলাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। অবিলম্বে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে এই উপকূলীয় এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

 

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশে আমরা পিরোজপুরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠাব।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102