প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ইউএনও’র মোবাইল চুরি ॥ উদ্ধার করলেন বরিশাল পুলিশ | প্রিয় বরিশাল ইউএনও’র মোবাইল চুরি ॥ উদ্ধার করলেন বরিশাল পুলিশ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

ইউএনও’র মোবাইল চুরি ॥ উদ্ধার করলেন বরিশাল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুন, ২০২১

প্রিয় ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সদস্যরা প্রতিনিয়তই উদ্ধার করছে চুরি হওয়া মোবাইল।

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইউএনও’র চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। সূত্র জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারী ইউএনও জয়ন্তী রূপা রায় এর মোবাইল ফোনটি চুরি হয়।

ওই দিনেই বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডাইরি করেন ইউএনও জয়ন্তী রূপা রায়। সাধারণ ডাইরির পরে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর নির্দেশনা মোতাবেক মাঠে নামে কোতয়ালী পুলিশের একটি টিম।

অবশেষে গত মাসের ২৬ তারিখে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে কোতয়ালী থানার এএসআই যুগল কুন্ডু মোবাইল ফোনটি উদ্ধার করে।

আজ বুধবার(২ জুন) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম ইউএনও জয়ন্তী রূপা রায় এর কাছে বুঝিয়ে দেন।

এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, আমাদের চৌকোস পুলিশ সদস্যরা এগুলো নিয়ে কাজ করে উদ্ধার করা হয়।

তবে গত মাসে প্রায় ১৫/২০টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, বর্তমান আইজিপি স্যার যেভাবে পুলিশী সেবা ডিজিটাল করছে তাতে মানুষের সেবার মান আরো বাড়বে বলেও মনে করেন তিনি।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102