প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর ডিজিটাল আইনে মামলা | প্রিয় বরিশাল নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর ডিজিটাল আইনে মামলা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর ডিজিটাল আইনে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুন, ২০২১

প্রিয় ডেস্ক॥ ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

বুধবার (২ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ইথুন বাবু মামলাটি দায়ের করেন।

ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।

মামলায় বলা হয়, নোবেল সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিছে’।

নোবেলের এমন স্ট্যাটাস তার ভক্তশ্রোতা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা এ স্ট্যাটাস দেখে তাকে অবগত করেন।

ইথুন বাবু অভিযোগ করেন, নোবেল ইচ্ছাকৃতভাবে ইথুন বাবুকে অপমান, অপদস্ত, হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে ইচ্ছাকৃত এমন স্ট্যাটাস দিয়ে তার মানহানি করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102