প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে দুদকের নোটিশ | প্রিয় বরিশাল সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে দুদকের নোটিশ | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে দুদকের নোটিশ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

সঙ্গীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমনের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালক মো. আব্দুল গাফফার সই করা একটি নোটিশ রাজধানীর ইস্কাটন গার্ডেনে ইমনের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদকের নোটিশে তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন ইমন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শওকত আলী ইমন বলেন, নোটিশ এখনো পাইনি। দুই বছর আগে তথ্য-উপাত্ত চেয়েছিল, আমি দিয়েছে। এরপর আমি আর জানি না। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে আমার বক্তব্য নেই।

শওকত আলী ইমন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সঙ্গীত শিল্পী। দুই দশকে তিনি প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102