প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পরকীয়ায় কারনে মিষ্টি সংসার ভাঙনের পথে! | প্রিয় বরিশাল পরকীয়ায় কারনে মিষ্টি সংসার ভাঙনের পথে! | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

পরকীয়ায় কারনে মিষ্টি সংসার ভাঙনের পথে!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১

মা হতে চলেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবরটি জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই বলা চলে হৈ চৈ চলছে। স্বামী নিখিল জৈনর সঙ্গে গেল ছয় মাস ধরে আলাদা তিনি। অথচ বাচ্চার বয়স এক মাস। তাই বাচ্চার বাবা কে এ নিয়ে নানা মুখরোচক গল্প বাতাসে উড়ছে।

এমন সময় জানা গেল নুসরাতকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী। নুসরাতের মা হওয়া, অভিনেতা যশের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝেই খবরটি এলো যে নুসরাতের সঙ্গে বিচ্ছেদের প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছেন নিখিল। তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হবেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমকে নিখিল জানান, তিনি যেদিন প্রথম জানতে পারেন নুসরাত আর তার সঙ্গে থাকতে চান না। সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। আগামী জুলাইতে এই মামলার শুনানি।

নুসরাত মা হচ্ছেন এই খবর প্রকাশ হলে গণমাধ্যমের কাছে নিখিল বলেন, এই বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিগত কয়েক মাস ধরে নুসরাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই তার। কাজেই এই সন্তান তার নয়, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ এ রাজকীয় স্টাইলে বিয়ে সেরেছিলেন নুসরাত-নিখিল। শোনা যায়, নুসরাতের জন্য নাকি নিজের পরিবারের সঙ্গেও ঝামেলা করেছিলেন নিখিল। বিয়ের পর স্ত্রীকে রাজরানীর মতো রাখতেন তিনি। দুজনের মিষ্টি ছবি, ভিডিও চোখে পড়ত সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু সে সম্পর্কে ঢুকে পড়ে পরকীয়া। যার ফলে মিষ্টি সংসার এখন ভাঙনের পথে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102