প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ | প্রিয় বরিশাল বরিশালে বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

বরিশালে বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুন, ২০২১

প্রিয় ডেস্ক॥ প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭) ঢাকায় নিয়ে আটদিন আটক করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ধর্ষক ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের পুত্র রাজমিস্ত্রি ইমরান হাওলাদারের (২১) সাথে পাশ্ববর্তী গ্রামের ওই মাদরাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে ইমরান হাওলাদার গত ২১ মে ওই মাদরাসা ছাত্রীকে ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আটদিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে ইমরান।

এরপর গত ২৯ মে ওই ছাত্রীকে উপজেলার সমরসিংহ গ্রামের তার (ছাত্রী) এক নিকট আত্মীয়র বাড়িতে রেখে ইমরান পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদি হয়ে ইমরান হাওলাদারকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমরান হাওলাদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102