প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন | প্রিয় বরিশাল কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুরবন সংলগ্ন তিনটি নদীর মোহনায় ১০ ফুট লম্বা ডলফিনটি ভেসে ওঠে।

কলাপাড়া মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী সাংবাদিকদের জানান, প্রথমে স্থানীয় জেলেরা ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। পরে ডলফিনটি ট্যুরিষ্ট পুলিশ ও মৎস্য বিভাগের উদ্যোগে মাটি চাপা দেওয়া হয় বলে জানান তিনি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদ্যাদুল্লাহ বলেন, “ধারণা করা হচ্ছে গভীর সমুদ্রে চলাচলকারী মাদার ভেসেলে আটকে গিয়ে ডলফিনটি আহত হলে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডলফিনটি মৃত অবস্থায় ভাসতে ভাসতে সৈকতে পৌছায়।”

এর আগেও কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি ভেসে আসে বলে কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ীরা জানান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102