প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাথরুম থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল বাথরুম থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বাথরুম থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে মরদেহটি উদ্ধার উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ইসরাতকে।

এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দু’জন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচ তলায় একটি রুমে সাবলেট ভাড়া থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান।

তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯ এর মাধ্যমে তাদের খবর দিলে পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছি।

তিনি গত শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিলেন। এজাড়া তার ঠাণ্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।

এদিকে মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

থাকতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় ইসরাত আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতো। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। বাবার নাম আলতু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীকে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102