প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত | প্রিয় বরিশাল পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ভিডিও কনফান্সেরের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। পরে ‘‘বদলে যাচ্ছে দিনকাল, ভূমি সেবা ডিজিটাল’’ শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়া ভূমি অফিস থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, কানুনগো শেখ জামশেদ হোসেন, ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইয়েদুর রহমান, গোবিন্দ চন্দ্র সমাদ্দার, মোঃ খলিলুর রহমান, মোঃ জিল্লুর রহমান, সার্টিফিকেট সহকারী পুলক চন্দ্র রায়, নাজির সুমন কৃষ্ণ বড়ালসহ সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, ১০ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহে বিনামূল্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন, ভিপি ও ভিটি একসনা বন্দোবস্তের আবেদন, ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদান, নামজারির খতিয়ান হস্তান্তরসহ ভূমি বিষয়ক অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102