প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এবার চয়নিকার প্রথম ওয়েব ফিল্মেও পরীমনি | প্রিয় বরিশাল এবার চয়নিকার প্রথম ওয়েব ফিল্মেও পরীমনি | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

এবার চয়নিকার প্রথম ওয়েব ফিল্মেও পরীমনি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুন, ২০২১

বিশ্বসুন্দরী দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় পরিচালক চয়নিকা চৌধুরীর। প্রথম সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। যিনি বর্তমানে ঢালিউডে আলোচনার শীর্ষে রয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, একের পর এক সিনেমাতেও ব্যস্ত রয়েছেন তিনি।

চয়নিকা চৌধুরীর বিচরণ এতদিন ছোট পর্দাতেই ছিল। আর পরীমনিকে এখনও বড় পর্দার বাইরে দেখা যায়নি। দুজনের মেলবন্ধন হলো ‘বিশ্বসুন্দরী’ দিয়ে। সিনেমার সফলতার পাশাপাশি তাদের সম্পর্কও নিল এক নতুন রূপ। সামাজিক মাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তেমনটাই ইঙ্গিত দেয়।

চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলে ডাকেন পরীমনি। তাই তাদের সম্পর্কের টান কতটুকু হয়তো সেটার ব্যাখ্যার প্রয়োজন নেই। মা-মেয়ের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। কাজের ক্ষেত্রেও তারা বেশ স্বাচ্ছন্দ্য থাকেন।

এবার চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব ফিল্মেও দেখা যাবে পরীমনিকে। সেই আভাস নির্মাতা তার স্ট্যাটাসের মাধ্যমে আগেই দিয়েছেন। জানিয়েছিলেন, আবারও এই নায়িকাকে নিয়ে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি।

এই খবর জানানোর পাশাপাশি চয়নিকা চৌধুরী সেই পোস্টে লিখেছিলেন, ‘আমার সঙ্গে তার সম্পর্ক কী এবং কেন তা আর মুখ দিয়ে বলার কিছু নেই।

তা আমরা দু’জন খুব ভালো করেই জানি। আমরা শতভাগ ক্লিয়ার। শুধু এতটুকু বলতে পারি, পরীমনি একজন অসম্ভব অন্য রকম মনের মানুষ, এমন মানুষ খুব কম দেখা যায়।

সে শুধু ভালো অভিনয়শিল্পী নয়, অনেক ফ্যামিলিয়ার একজন দারুণ মানুষ। তার ঘরবাড়ি, রান্নাঘর সবকিছু সে নিজেই দেখে।

নতুন কাজের আভাস দেওয়ার কয়েকদিনের মধ্যে মূল খবরটি জানালেন চয়নিকা চৌধুরী। তার প্রথম ওয়েব ফিল্মের নাম ‘অন্তরালে’। রচনায় রয়েছেন পান্থ শাহরিয়ার।

ওয়েব ফিল্মে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে এখানে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102