প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২৪ জুন | প্রিয় বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২৪ জুন | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২৪ জুন

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ইতোপূর্বে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ শুরু হবে আগামী ২৪ জুন থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভায় শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (৯ জুন) সকাল ১১টায় অনলাইনে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না।

এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন ২০২১ তারিখ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102