প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সেই সাপে কাঁটা রোগীকে ওজার হাত থেকে উদ্ধার | প্রিয় বরিশাল বরিশালে সেই সাপে কাঁটা রোগীকে ওজার হাত থেকে উদ্ধার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

বরিশালে সেই সাপে কাঁটা রোগীকে ওজার হাত থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামে ঢাক-ঢোল পিটিয়ে এক সাপে কাঁটা রোগীর অভিনব চিকিৎসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক এর নজড়ে আসে।

বুধবার সন্ধ্যায় তিন ও বাবুগঞ্জ থানাধীন আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়ে সাপে কাঁটা রোগীর বাড়িতে হাজির হলে ঢাক-ঢোল পিটিয়ে চিকিৎসা দেওয়া আকবর ফকির নামের এক ওজা ও তার দল পালিয়ে যায়। পরে সাপে কাঁটা রোগী দুলাল খানের মেয়ে হাসি আক্তারকে উদ্ধার করে আগরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মোঃ শফিউল আলমকে সাথে করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি আমার নজড়ে আসলে পুলিশের সহায়তা নিয়ে সাপে কাঁটা রোগী উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

উল্লেখ্য ৪০ হাজার টাকা চুক্তিতে গত দুইদিন যাবৎ মধ্য যুগীয় কায়দায় ঢাক-ঢোল পিটিয়ে ঝাড়-ফুক দিয়ে সাপে কাঁটা রোগীর চিকিৎসা দিয়ে আসছিলো পার্শ্ববর্তী উপজেলার সরিকল ইউনিয়নে ওজা আকবর ফকির ও তার দল। ওই চিকিৎসা দেখতে গ্রামের হাজারো উৎসুক জনতা ভীর করছিলো ওই বাড়িতে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের দুলাল খানের মেয়ে হাসি আক্তার কে গত রবিবার মধ্য রাতে বিষাক্ত কোন জীব কামর দেয়। ওই রাতেই সাপে কাঁটার ধারনা নিয়ে স্থানীয় মালেক ফকিরের মাধ্যমে ঝাড়-ফুকের মাধ্যমে বিষ নামায়। পরে সোমবার রাতে রোগী অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার সকাল থেকে ৪০ হাজার টাকা চুক্তিতে ঢাক- ঢোল পিটিয়ে চিকিৎসার নামে ঝাড় ফুক শুরু করে আকবর ফকির ও তার দল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102