প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট হাতে রাজত্ব যাদের | প্রিয় বরিশাল ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট হাতে রাজত্ব যাদের | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট হাতে রাজত্ব যাদের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১

৩১ মে শুরু হয়ে গত ১৭ জুন শেষে হয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের খলা। সুপার লিগের আগে প্রথম পর্বের ১১ রাউন্ডে শেষ হয়েছে ৬৬টি ম্যাচ। ঘটন-অঘটনের টুর্নামেন্টে অনেক তারকা ক্রিকেটার যেমন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, তেমনি দারুণ ব্যাটিং প্রদর্শনী দিয়ে আলোচনায় এসেছেন অনেক তরুণ ক্রিকেটারও।

 

প্রথম পর্বে ৬৬ ম্যাচে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি। তবুও নিজেদের জায়গা থেকে ব্যাট হাতে বাজিমাত করেছেন মুনিম শাহরিয়ার, তাসামুল হক, মিজানুর রহমানদের মতো আলোচনার বাইরে থাকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ফরম্যাটের এই লিগে প্রথম পর্ব শেষে শতক মাত্র একটি। সেটিও মিজানুরের ব্যাটে। ফিফটি এসেছে সমান ৫০টি। এখানেও এগিয়ে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর। সেঞ্চুরি সঙ্গে ফিফটি করেছেন ৩টি। সর্বমোট ৩৯ জন ব্যাটসম্যান এই স্বাদ পেয়েছেন।

১১ রাউন্ড শেষে সর্বোচ্চ ১৬টি করে ছয় হাঁকিয়েছেন ওল্ড ডিওএইচএসের অনূর্ধ্ব-১৯ বিশ্বজকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৫টি ছক্কা হাঁকিয়ে তালিকার তিনে প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। প্রাইম দোলেশ্বরের ইমরানুজ্জামান ও ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমান ১৪টি করে ছক্কা হাঁকিয়ে আছেন তালিকার চার ও পাঁচ নম্বরে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102