প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার | প্রিয় বরিশাল বরিশাল থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বরিশাল থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ডাকাতি মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার বরিশাল জেলার উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের টাঙ্গাইল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার তালতলী থানার বেথিপাড়া গ্রামের আব্দুল জব্বর জামাদ্দারের ছেলে জাহাঙ্গীর জমাদ্দার (৪৫) ও জিয়া জামাদ্দার (২৯) মাদারীপুর জেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের ফজলে কাজীর ছেলে বেলায়েত কাজী ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা খুৎবারচর গ্রামের এছাক হোসেনের ছেলে মোকলেছুর রহমান (৪৯)।

পুলিশ জানায়, গত ২৮ মে রাতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের গজনবীর বাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে নেয় গ্রেপ্তারকৃতরা। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা করেন বাড়ির মালিক গজনবী। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। পরে সোমবার বরিশাল জেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন ডাকাতিতে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102