প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতা! | প্রিয় বরিশাল উজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতা! | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

উজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতা!

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বরিশালের উজিরপুরে ওটরা ইউনিয়নের দাইবাড়ি খাল সংলগ্ন মোল্লাবাড়ির সামনে নির্বাচন পরবর্তি সহিংসতার ঘটনায় থানা পাল্টাপাল্টি অভিযোগ।

ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি মোল্লাবাড়ীর সামনে ৫নং ওয়ার্ডে সোমবার (২৮ জুন) মিজানুর রহমান শিবলী ও আকতার হোসেন মিঠুর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে আকতার হোসেন মিঠু দোকানে হামলা ও লুটের ঘটনায় বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মিজানুর রহমান শিবলী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এছাড়া অত্র এলাকার নুরে আলম সরদার মারধর ও স্বর্ণাংকার ছিনতাইয়ের অভিযোগে উজিরপুর মডেল থানায় মিজানুর রহমান শিবলী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অপরদিকে, মিজানুর রহমান শিবলী জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকির অভিযোগে উজিরপুর মডেল থানায় আকতার হোসেন মিঠু ও রুবেল সরদার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ওসি বলেন, আমরা উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলমান রয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আকতার হোসেন মিঠুর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান শিবলী ওটরা ইউনিয়ন নির্বাচনের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিল। শিবলীর নির্বাচন না করায় আকতার হোসেন মিঠুকে খুন করার হুমকী দিয়ে আসছিল। এরই জের ধরে সোমবার পূর্বকেশবকাঠির মোল্লাবাড়ীর সামনে মিঠুর দোকানে শিবলী, রিপন, নাসির, মানিক, ফাহিম ও শাহানাজ বেগম সহ ৫/৭জন হামলা চালিয়ে আহত করে। এসময় মিঠুর দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ সহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

এছাড়া শিবলীর একই বাড়ির লোক নুরে আলম সরদারের দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, শিবলীর নির্বাচন না করায় একইভাবে নুরে আলম সরদারকে খুন করার হুমকী দিয়ে আসছিল। এরই জের ধরে ঐদিন নুরে আলমের বসত ঘরের সামনে গিয়া গালিগালাজ করলে তাতে বাধা দেয়ায় তার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এসময় তার স্ত্রী বিলকিস বেগম এগিয়ে আসলে তাকে শ্লীতাহানি করে এবং তার গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

অপরদিকে, মিজানুর রহমান শিবলীর দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, রুবেল সরদার, শাওন, সজলদের সাথে শিবলীর পূর্বে থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার সম্বন্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিল। তাতে বাধা দেয়ায় তার উপর সোমবার সকালে রুবেল সরদার, শাওন, সজল ও মিঠু সহ ৪/৫ জন অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এসময় তার প্যান্টের পকেটে থাকা টাকা ছিনাইয়া নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ৯৯৯ এ ফোন করে ঘটনার খবর জানালে ঘটনাস্থল থেকে শিবলীকে উদ্ধার করে আনা হয়। আমরা উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলমান রয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102