প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রাজাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসি মালিককে জরিমানা | প্রিয় বরিশাল রাজাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসি মালিককে জরিমানা | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

রাজাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসি মালিককে জরিমানা

রাজাপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুন, ২০২১

ঝালকাঠির রাজাপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

বুধবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলার উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর উপজেলার উত্তমপুর এলাকার মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে ও উত্তমপুর বাজারে ফাতিমা মেডিকেল হল নামের একটি ফার্মেসির মালিক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উত্তমপুর বাজারের জাহাঙ্গীর হোসেন নামের এক ওষুধ বিক্রেতাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আটক করা হয়।

এসময় তার ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ আট ধরনের ওষুধ জব্দ করা হয়। এছাড়া এ অপরাধে জাহাঙ্গীরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

সেই সঙ্গে তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ আরও ওষুধ থাকলে তা ধ্বংস করে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102