গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২০৮ জন। এ সময় উপসর্গসহ ৯ জনের মৃত্যু হয়।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩০৫ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ৬০০ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৭ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৭ হাজার ৭৯৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৯ জন নিয়ে মোট ২৪৬৫ জন, ভোলা জেলায় নতুন ৫ জন সহ মোট ২০৫২ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৩ জন নিয়ে মোট ২১৯৫ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নিয়ে মোট আক্রান্ত ১৪১৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮২ জন।
এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫২৭ জনের মৃত্যু হয়েছে।
আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫২৭ জনের মধ্যে ৩১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে, শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।