প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরফ্যাশনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদণ্ড | প্রিয় বরিশাল চরফ্যাশনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদণ্ড | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

চরফ্যাশনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
চরফ্যাশনে বাল্য বিয়ের অপরাধে -priyo barishal

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বর,বরের বাবা ও কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্টেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস।

রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন,বরের বাড়ীতে বউ ভাতের আয়োজন চলছিল। সেখান থেকে বর মোঃ সোহেল(২৯) কনে এস এসসি পরীক্ষার্থী(১৬) বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান সহ প্রত্যেককে ৬ মাস করে দণ্ডাদেশ প্রদান করেন।

কনের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে। বর সোহেলের বাড়ী চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামে। জানা গেছে, তিন দিন আগে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এস এস সি পড়ুয়া মেয়ের সাথে চরফ্যাসনের ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহের এর ছেলে সোহেলের সাথে বিয়ে সম্পন্ন হয়।

কনের বয়স কম থাকায় চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস উভয় পক্ষের ৩ জন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন বর সোহেল, বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102