স্টাফ রিপোর্টার :: বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবন্ধীর ঘরে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষ প্রভাবশালী ও অবৈধ অর্থবিত্ত হওয়াতে ভুক্তভোগী পরিবারটি থানায় গিয়ে মামলা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মৃত আব্দুল হাকিম তালুকদারের প্রতিবন্ধী ছেলে ফিরোজ হোসেন তালুকদার (৫৮) ‘র বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর ডাক চিৎকারে ফিরোজ হোসেন ও তার স্ত্রী শাহিদা পারভীন অগ্নিকাণ্ডের ঘটনা স্থান থেকে প্রতিবেশী মৃত ছাদেত তালুকদারের ছেলে ফারুক তালুকদার (৫৮) ও তার ভই হারুন তালুকদারের ছেলে রুবেল তালুকদার (২৮) ও আবুল হোসেন তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৫) সহ ২/৩ জনকে পালিয়ে জেতে দেখেন। এসম প্রতিবেশী আবুল কালাম তালুকদার, নাদিম তালুকদার, সাফিয়া বেগম, লিটন তালুকদার, রাব্বি তলুকদার সহ এলাকাবাসির সহায়তায় অগ্নিকাণ্ড নিবারণ করেন। এতে প্রায় তার বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানা পুলিশ ও ইউপি সদস্য ফকরুল হোসেন রোকন খলিফা এবং গ্রাম পুলিশ কবির হোসেন হাওলাদার।
এবিষয়ে ফিরোজ হোসেন তালুকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ মেহেদি হাসান রুবেল ও সুমন তালুকদারসহ ৪ জনকে আসামি করে ওই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী মরিয়ম আক্তার (২০) একটি মামলা দায়ের করেন। সেই মামলার ৬ নং সাক্ষী থাকায় ফিরোজ হোসেনকে রুবেল, সুমন ও ফারুক হোসেনসহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ঐ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে জানান।
এ বিষয়ে সুমন তালুকদার জানান, অগ্নিকাণ্ডের দিন ঘটনাস্থানে তারা কেউ ছিলেন না।
এ ঘটনায় ফিরুজ হোসেন বাদী হয়ে বরিশাল বিজ্ঞ আদালতে একটি মামলা মামলা দায়ের করেন, মামলা নং- ৪৩, তারিখ ১৬/০৯/২০২০। বর্তমান মামলাটি পিবিআই পিবিআই তদন্তধীন।