প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা'র ব্যাপক গণসংযোগ | প্রিয় বরিশাল বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা'র ব্যাপক গণসংযোগ | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা’র ব্যাপক গণসংযোগ

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী - priyo barisha

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বানারীপাড়া পৌরসভার নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার প্রতিদিন বলপেন প্রতীকের ব্যাপক গণসংযোগ করে আসছেন। তিনি গণসংযোগকালে ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করে বলেন, আমি জনগণের সেবা করার জন্যই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। জনগণের মঙ্গল কামনাই আমার মূল্য লক্ষ্য ও উদ্দেশ্যে। জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই আমার কামনা।

তিনি বলেন, আমি সর্বদা মানুষের কল্যানে কাজ করে আসছি। আর জনগণের কল্যানকে আরো বেগবান করতে আমি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনী প্রচারনার সময় প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার সঙ্গে বলপেন প্রতীকের অনেক কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

স্থানীয়সহ বিভিন্ন সূত্রের ভাষ্য, বলপেন প্রতীকের প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও সদালপী। তিনি আরো আগ থেকেই এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সম্পূক্ত থেকে জনগণের কল্যানে কাজ করে আসছেন। এলাকায় তার ব্যাপক জনসমর্থন রয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভার নির্বাচন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102