প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুয়াকাটায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার, আটক দুই ভাই | প্রিয় বরিশাল কুয়াকাটায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার, আটক দুই ভাই | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

কুয়াকাটায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার, আটক দুই ভাই

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
কুয়াকাটায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার, আটক দুই ভাই, priyo barishal

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা:: পর্যটন নগরী কুয়াকাটায় অভিযান চালিয়ে সোমবার রাতে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করেছে। আটক মাদক ব্যবসায়ী দুই ভাইকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) তারেক মাহামুদ ও এসআই সাইদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার রাত ১১ টার দিকে কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সংলগ্ন মেয়র বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারী, কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া এলাকার আসাব ঘরামিকে (২৫) ১৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটায় মেলাপাড়া গ্রামে আসাবের বাড়িতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে বাড়ির রান্না ঘরের পাশে মাটি খুড়ে আরও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় আসাবের ভাই মামুন ঘরামী (২৪) আটক করা হয়।

তবে এঘটনার সাথে জড়িত মামুনের স্ত্রী নাজমা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়। আসাব ও মামুন দুই ভাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের নামে একাধিক মামলা রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান জানান, আটক আসামী আসাব ও মামুন দুই ভাই চিহ্নিত মাদক করবারি, এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এবং ধরা ছোঁয়ার বাহিরে থেকে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102