প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জর্দা শামীম ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ | প্রিয় বরিশাল জর্দা শামীম ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ | প্রিয় বরিশাল
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
জর্দা শামীম ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন বরিশালে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ, সন্ধানে পুলিশের তল্লাশি আইনের জালে ঝালকাঠির ‘জর্দা শামীম’: মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা বরিশাল ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস গাজীর ইন্তেকাল, জানাজা বাদ জোহর মাদক উদ্ধারের নামে চাঁদাবাজি: বরিশালে বেপরোয়া ডিএনসি’র জসীম আদেশ সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না ঝালকাঠি সদরের ইউএনও ​ঠিকাদার জাহিদের করা জালিয়াতি মামলায় পিআইও গ্রেপ্তার বরিশাল কাস্টমসের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা

জর্দা শামীম ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ১১ মে, ২০২৬

জর্দা শামীম ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রংপুরে  বিয়ারসহ গ্রেফতারকৃত ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও তার ভাই আরিফ হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল রংপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে মামলার তদন্তের স্বার্থে আরিফ হোসেনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হলেও শামীমের বিষয়ে ভিন্ন আদেশ আসতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জর্দা শামীম ও আরিফের ব্যবহৃত মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য ও কথোপকথনের রেকর্ড পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব তথ্য বিশ্লেষণ করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের গভীরতা যাচাই করা হচ্ছে।

এর আগে গত ৬ মে রাতে রংপুরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর এলাকা থেকে ৬ ক্যান বিয়ারসহ ডিবি পুলিশের হাতে ধরা পড়েন তারা।

হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জর্দা শামীম রাজধানীর উত্তরা পূর্ব ও রামপুরা থানার একাধিক হত্যা, হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এজাহারভুক্ত আসামি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রংপুরে তিনি গ্রেফতার হন।

অন্যদিকে, তার ভাই আরিফ হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় চাঁদাবাজি ও হামলাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

নিবিড় তদন্তে ডিবি পুলিশ

তদন্ত কর্মকর্তারা জানান, দুই ভাই কোনো বড় অপরাধী চক্র বা সিন্ডিকেটের সাথে জড়িত কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

জব্দকৃত ডিজিটাল তথ্যগুলো তাদের অপরাধী নেটওয়ার্ক শনাক্ত করতে বড় ভূমিকা রাখবে।

বর্তমানে রংপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদের অতীত ও বর্তমান

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102