প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আগৈলঝাড়ায় চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, পাঁচ বাহিনীর প্রধান রবিউল গ্রেফতার | প্রিয় বরিশাল আগৈলঝাড়ায় চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, পাঁচ বাহিনীর প্রধান রবিউল গ্রেফতার | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

আগৈলঝাড়ায় চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, পাঁচ বাহিনীর প্রধান রবিউল গ্রেফতার

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
আগৈলঝাড়ায় চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা

শামীম আহমেদ :: বরিশালের আগৈলঝাড়ায় উড়ো চিঠি দিয়ে ব্যবসায়ীর কাছে বিপুল অংকের চাঁদা দাবি করা সেই পাঁচ বাহিনীর প্রধান রবিউলকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রয়ারী) সকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশের কাছে উড়োচিঠি দেয়া ও চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি পরিমল ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত পাঁচ বাহিনীর প্রধান দাবিদার রবিউল ইসলাম হাওলাদার (২০) উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।

থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৈলা বাজারে মিষ্টি ব্যবসায়ি ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক ও মধ্য শিহিপাশা গ্রামের মৃত কৃষ্ণ কান্ত ঘোষ এর ছেলে পরিমল ঘোষের কাছে গত ২৯ জানুয়ারি একটি খামে “পাঁচ বাহিনীর নামে” একটি উড়ো চিঠিতে আসন্ন ২০২১ সালের নির্বাচন উপলক্ষে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি থানা পুলিশ, নেতা, আমলা কাউকে না জানানোর পাশাপাশি আগামী ১০ বছরে আর তাকে কোন টাকা দিতে হবে না জানিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি মিষ্টির প্যাকেটে টাকা গোয়াল ঘরে রেখে দেয়ার হুমকি দেয় কথিত পাঁচ বাহিনী।

বিষয়টি নিয়ে ব্যবসায়ি পরিমল ঘোষ স্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারেন যে, তার ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর যাবত দুধ সরবরাহকারী দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২০) ঘটনার সাথে জড়িত। ঘটনাটি পুলিশকে অবহিত করলে ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে রুবিউলকে গ্রেফতার করেন।

এ ঘটনায় ব্যবসায়ি পরিমল ঘোষ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত পাঁচ বাহিনীর প্রধান রবিউলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102