প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নলছিটিতে ইটবোঝাই ডাইসু উল্টে হেলপার নিহত | প্রিয় বরিশাল নলছিটিতে ইটবোঝাই ডাইসু উল্টে হেলপার নিহত | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

নলছিটিতে ইটবোঝাই ডাইসু উল্টে হেলপার নিহত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
নলছিটিতে ইটবোঝাই ডাইসু

নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠির নলছিটিতে ইটবোঝাই ডাইসু গাড়ি উল্টে মো. নয়ন (১৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নলছিটি-হদুয়া সড়কের ভাড়ানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন সরমহল এলাকার একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত। দেড় বছর বয়সে বাবার মৃত্যুর পরে মা তাকে ফেলে চলে যায়। সেই থেকে উপজেলার সরমহল গ্রামের মতিউর রহমান সরদার তাকে লালন পালন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরমহল গ্রামের সরদার ব্রিকস থেকে একটি ডাইসু গাড়িতে ইটবোঝাই করে হদুয়া যাচ্ছিল চালক মো. জহির। হেলপার হিসেবে ইটভাটার শ্রমিক নয়নকে সে সঙ্গে নিয়ে যায়। ডাইসু গাড়িটি ভাড়ানি এলাকায় গেলে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে উল্টে পড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা নয়ন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, নয়নের বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102