প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে স্বামী-স্ত্রীর আঙ্গুল ও কান কামড়িয়ে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা | প্রিয় বরিশাল উজিরপুরে স্বামী-স্ত্রীর আঙ্গুল ও কান কামড়িয়ে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

উজিরপুরে স্বামী-স্ত্রীর আঙ্গুল ও কান কামড়িয়ে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
উজিরপুরে

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীর আঙ্গুল ও কান কামড়িয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আহত সূত্রে জানা যায়, উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের দুলাল মন্ডলের স্ত্রী উগ্র মেজাজী হিংস্র নারী নমিতা মন্ডল(৪০) ও মনোরঞ্জন মন্ডলের স্ত্রী জয়া মন্ডল(৪৫)সহ ৪/৫ জন মিলে ৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ভোর ৫টায় বসতবাড়ির আঙ্গিনায় পূর্ব শত্রুতার জের ধরে একই বাড়ির হতদরিদ্র হরিদাস মন্ডল(৪২) ও তার স্ত্রী অঞ্জলী মন্ডল(৩৭)কে উপর্যুপরি কামড়িয়ে হাতের অঙ্গুলি ও কান বিচ্ছিন্ন করে ফেলেছে। কামড়ের চোটে হরিদাস মন্ডলের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্ত্রী অঞ্জলী মন্ডলের ডান হাতের একটি অঙ্গুলি রক্তাক্ত জখম হয় ও কান বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়। এ সময় তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসা টের পেয়ে অঞ্জলী মন্ডলের কানে পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে চলে যায়। এ ছাড়াও তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, আহতরা থানায় আসলে মামলা নেয়া হবে এবং অপরাধীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102